১ একটি বেজোড় সংখ্যা

১ একটি বেজোড় সংখ্যা

শূন্য-ছায়ামুছে ফেলা অক্ষরজলছাপ হয় কাগজে 

জীর্ণ-শীর্ণ নদী প্রমত্ততার গল্প বলে

ডেটা হারালেওমেমরি চিপে চিহ্ন থেকে যায় 

মানুষেরও ঘ্রাণ থাকেছায়া হাঁটে আঙিনায়। বুনো ঘ্রাণজানালায় উঁকি দেয়া রোদে ভেজেইনডোর প্ল্যান্ট লোহিত-জলের উর্বরতায় ফোটে ফুল ঘ্রাণ নেই—রূপের কুহক 

বাতাসে ভেসে আসে বুনো ফুলের ঘ্রাণসে হেঁটে যায় বনে। ১ একটি বেজোড় সংখ্যাআঁটির বাঁশগুলো এলোমেলো মাটির উপর ছড়ানো পিতরাজের বিচি—ডালিমের লাল দানাকাচদণ্ডটি বালির গুঁড়ো 

একটি সুউচ্চ স্তম্ভ বানাতে শিশুরা কুড়াচ্ছে মার্বেল। ঘুমবেলাজলের ভাঙনে বীজাঙ্কুর—পাতার কম্পনএ শিহরনে তুমি নৌকা ভেড়াও উজান ঘাটে?আমরা ছিলাম শালিকজোড়—তখনো ভাঙেনি কুসুমঘুম—সংগীতে নিমগ্নতা

একদিন ঘাট ছেড়ে নৌকা চলে যায়।হাঙর ও নীল ঘোড়াহঠাৎ ছুটন্ত নীল ঘোড়াটি ঢুকে যায়অস্তগামী সূর্যের ভেতর 

একটি হাঙর লাফ দেয়মূহূর্তেই অদৃশ্য হয় নোনা জলে 

মগজের ভেতর ঘোড়াটি দাবড়ে বেরায় হাঙরের দাঁতের শব্দ ভাসে নুন হাওয়ায়। 

Comments

0 total

Be the first to comment.

সুপ্রাচীন ছায়া BanglaTribune | কবিতা

সুপ্রাচীন ছায়া

বৃষ্টিবিবর আকাশ তুমি, কোনো সংকল্পে;গোমতী নদীর তীরে, জেগে জেগে                              দীর্ঘকাল...

Oct 27, 2025
বিনয় মজুমদার BanglaTribune | কবিতা

বিনয় মজুমদার

তখন ছিল কি বেলা মধ্যদিনে নারীকে ভাবার,গণিতের খেলা তবু কড়া নাড়ে রুদ্ধ করোটিতেছিন্নতার সূত্র বোনে অন্ত...

Sep 17, 2025

More from this User

View all posts by admin