১২ বছরেও পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রভাষকদের অবস্থান কর্মসূচি

১২ বছরেও পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রভাষকদের অবস্থান কর্মসূচি

চাকরির ১২ বছরে এসেও পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের ৩২ ও ৩৩ ব্যাচের শতাধিক প্রভাষক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।   রোববার (১৪ সেপ্টেম্বর) প্রায় দিনব্যাপী তারা  অবস্থান কর্মসূচি শেষে অধিদপ্তরের মহাপরিচালক এবং বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে স্মারকলিপি দিয়েছেন।

অতীতে দেখা গেছে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশন বা মাউশি দরকষাকষি করে খুব একটা লাভবান হতে পারেনি। বরং সময় নষ্ট হয়। তাই সংখ্যা বিবেচনায় না নিয়ে প্রতিবছর নিয়মিত পদোন্নতি প্রদানই হতে পারে দীর্ঘ পদোন্নতি বঞ্চনা লাঘবে উত্তম পন্থা।   এদিকে পদোন্নতির দাবিতে ৩৩ ব্যাচের সদস্যরা প্রায় ৪০ দিন ধরে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে চলেছেন। কিন্তু উচ্চ পর্যায় থেকে কোনো সুখবর না পাওয়ায় তাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা কাজ করছে। এর মধ্যেই আজ তারা অবস্থান কর্মসূচি পালন করলো।   এমআইএইচ/আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin