১৩ দিনে প্রবাসী আয় এলো ১৩০ কোটি ৬০ লাখ ডলার

১৩ দিনে প্রবাসী আয় এলো ১৩০ কোটি ৬০ লাখ ডলার

চলতি সেপ্টেম্বরে প্রথম ১৩ দিনে প্রবাসী আয় এলো ১৩০ কোটি ৬০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৯০০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ দশমিক ৭৫ টাকা হিসাবে)।  

এই  প্রবাসী আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬ শতাংশ বেশি।

রোববার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে আসা প্রবাসী আয় আগের মাস আগস্টের প্রথম ১৩ দিনে আসা আয়ের চেয়েও বেশি। আগের মাস আগস্টের ১৩দিনে প্রবাসী আয় এসেছিল ১০৪ কোটি ১৯ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ডলার।  

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ৮৭ লাখ ১০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ লাখ ৭০ হাজার ডলার।   জেডএ/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin