১৩ ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা 

১৩ ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা 

ঢাকা: একহাজার ৫৯ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান ও এমডিসহ মোট ৩১ জনের নামে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  পরস্পর যোগসাজশে সরকার নির্ধারিত ব্যয়ের চেয়ে ৫ গুণ অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক মালেয়শিয়ায় পাঠানো প্রতি কর্মীর কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগে এ মামলা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ অন্যান্য আসামিরা বায়রা'র বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করে বায়রা'র রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করে সরকার দলের বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে সরকার কর্তৃক নির্ধারিত ৭৮ হাজার ৯৯০  টাকার ৫ গুণ টাকা বেশি নিয়ে মালেয়শিয়া সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তির আওতায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে মালেয়শিয়াতে চাকরি নিদিষ্ট প্রস্তাবে বিপরীত শ্রমিক পাঠানোর জন্য নির্ধারিত বাছাই ও অর্থ সংশ্লিষ্ট শর্তাদি এড়িয়ে জনশক্তি পাঠায়। আসামিরা দণ্ডবিধির ১২০(বি) ১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/৪২০/৪০৯ ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় ১৩টি পৃথক পৃথক নিয়মিত মামলা দায়েরের কমিশন কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগেও ১২টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ ৩৩ জনের বিরুদ্ধে ১১২৮,৬১,৫০,০০০/- (এক হাজার একশত আটাশ কোটি একষট্টি লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ১২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। বিগত সময়ে এবং আজ মিলে মোট ২৫টি পৃথক মামলা হয়েছে যার মধ্যে আসামি ৬৪ জন এবং মোট আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ২ হাজার ২৮৮ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

এসএমএকে/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin