১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ

১৭টি বিয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে গতকাল সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়। রাতের আধারে তিনি বরিশাল ত্যাগ করতে চেয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় ঠিকাদারসহ বেশ কয়েকজন তাকে বাধা দেয়। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। সেখান থেকেই তাকে হেফাজতে নেয়া হয়।

বাধাদানকারীদের অভিযোগ, বন কর্মকর্তা কবির বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছে। পাওনা পরিশোধ না করেই রাতের আধারে বরিশাল থেকে পালিয়ে যাচ্ছিলেন।

অপরদিকে পুলিশ জানায়, বিশৃঙ্খলা এড়াতেই তাকে হেফাজতে নেয়া হয়েছে। এ সময়, বাধাদানকারীদের অভিযোগ শুনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin