২ দিনে ১৫৪ কোটি, ঝড়ল তুলল ‘পুষ্পা’র রেকর্ড ভাঙা সেই ছবি

২ দিনে ১৫৪ কোটি, ঝড়ল তুলল ‘পুষ্পা’র রেকর্ড ভাঙা সেই ছবি

দক্ষিণি সিনেমার দুনিয়ায় নতুন ঝড় তুলেছে পবন কল্যাণ অভিনীত ছবি ‘দে কল হিম ওজি’। মুক্তির আগেই ছবিটি দর্শকের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছিল। বিশেষ করে প্রিমিয়ার ডের আয় দিয়ে ছবিটি আল্লু অর্জুনের বহুল আলোচিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর রেকর্ড ভেঙে দিয়েছিল। এবার মুক্তির প্রথম দুই দিনেই সারা দুনিয়া থেকে ছবিটির আয় ১৫৪ কোটি রুপি। খবর হিন্দুস্তান টাইমসের

‘ওজি’ ছবিটি মুক্তির দুই দিনের মধ্যে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। যদিও দ্বিতীয় দিনে আয় কিছুটা কমেছে, তবু ছবির জৌলুশ কমায়নি। সুজিত পরিচালিত এই ছবি এখন পর্যন্ত কেবল ভারতেই ১০৪ কোটি রুপি আয় করেছে।ছবিটি মুক্তির আগেই বিভিন্ন অগ্রিম বুকিংয়ে রেকর্ড ভেঙেছিল। বুধবার প্রিমিয়ার শো থেকে নেট আয় হয়েছে ২১ কোটি রুপি, বৃহস্পতিবারও আরও ৬৩ দশমিক ৭৫ কোটি রুপি আয় করে।

গতকাল শুক্রবার ছবিটি ১৯ দশমিক ২৫ কোটি রুপি আয় করে। এর ফলে মাত্র দুই দিনে ভারতে মোট আয় দাঁড়াল ১০৪ কোটি রুপি। এটি পবন কল্যাণের ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম সিনেমা হিসেবে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৫৪ কোটি রুপি।

সুজিত পরিচালিত এই ছবিতে গ্যাংস্টার ওজস গম্ভীরার গল্প বলা হয়েছে। পবন কল্যাণ এই চরিত্রে নিজের স্বভাবসিদ্ধ শক্তিশালী উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মোহন ও বলিউড তারকা ইমরান হাশমি।

ইমরানের জন্যও এটি প্রথম তেলেগু ছবি। তাঁকে দেখা গেছে ভয়ংকর গ্যাংস্টার ‘ওমি ভাউ’ চরিত্রে। ছবিটি দক্ষিণ ভারতের সব ভাষায় মুক্তি পেয়েছে, পাশাপাশি হিন্দিতেও মুক্তি দেওয়া হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

টাকার টানেই এলেন দীক্ষা Prothomalo | বলিউড

টাকার টানেই এলেন দীক্ষা

ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন কাস্টিং সহকারী। প্রতিদিন কত তরুণ-তরুণীর অডিশন নিতেন; অভিনয় দেখা, চরিত্র...

Oct 05, 2025

More from this User

View all posts by admin