২ দিনে ৫৫ কোটি, ঝড় তুলল আরেক দক্ষিণি ছবি

২ দিনে ৫৫ কোটি, ঝড় তুলল আরেক দক্ষিণি ছবি

কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিল মালয়ালম সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১’। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। এবার আলোচনায় আরেক দক্ষিণি সিনেমা ‘মিরাই’। গত শুক্রবার মুক্তির পর মাত্র দুই দিনেই সিনেমাটির আয় ৫৫ কোটি রুপি। খবর হিন্দুস্তান টাইমসের

কার্তিক ঘাট্টামানেনির পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করছেন তেজা সাজ্জা, মঞ্চু মনোজ, শ্রিয়া সরণ ও ঋতিকা নায়ক। অ্যাকশন-ফ্যান্টাসি ছবিটির আয় প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে বেশি। মনে করা হচ্ছে, আজ রোববার ভারতের ছুটির দিনে ছবিটির আয় আরও বেশি হবে। ভারতে শুক্রবার ছবিটি ১৩ কোটি এবং শনিবার ১৪ দশমিক ৫ কোটি রুপি আয় করেছে।

ছবির কাহিনিতেলেগু সিনেমা ‘মিরাই’-এ দেখা যায় বেদা প্রজাপতি (তেজা সাজ্জা), যে ভাগ্যগুণে হয়ে ওঠেন এক ‘সুপার যোদ্ধা’। তাঁর প্রতিপক্ষ মহাবীর লামা ওরফে ‘ব্ল্যাক সোর্ড’ (মঞ্চু মনোজ)।

মহাবীর চান সম্রাট অশোকের রেখে যাওয়া নয়টি গ্রন্থ দখল করতে, যেগুলো অমরত্বের গোপন রহস্য বহন করে। বেদার হাতে আসে ভগবান রামের ব্যবহৃত অলৌকিক অস্ত্র ‘মিরাই’, যা দিয়ে সে মহাবীরকে রুখে দাঁড়ায়। গল্প শেষ হয় সিকুয়েলের আভাস দিয়ে।

কী বলছেন সমালোচকেরামুক্তির পর সিনেমাটি সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সমালোচকেরা বলছেন, তেজা সাজ্জার ক্যারিয়ারের সেরা সিনেমার একটি এটি।

এ ছাড়া সিনেমাতে বেদার পরিচয় প্রকাশ্যের আসার দৃশ্য, ট্রেনের অ্যাকশন এবং যুদ্ধের দৃশ্যগুলো প্রশংসা পেয়েছে। এ ছাড়া সমালোচকেরা আলাদাভাবে প্রশংসা করেছেন গৌর হরির আবহসংগীতের। সব মিলিয়ে চিত্রগ্রাহক থেকে পরিচালক হয়ে ওঠা কার্তিক ঘাট্টামানেনিও সমালোচকদের তারিফ পেয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

টাকার টানেই এলেন দীক্ষা Prothomalo | বলিউড

টাকার টানেই এলেন দীক্ষা

ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন কাস্টিং সহকারী। প্রতিদিন কত তরুণ-তরুণীর অডিশন নিতেন; অভিনয় দেখা, চরিত্র...

Oct 05, 2025

More from this User

View all posts by admin