২০ যাত্রী নিয়ে কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

২০ যাত্রী নিয়ে কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

শরীয়তপুর করেসপনডেন্ট:

২০ জন যাত্রী নিয়ে শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১০টার দিকে নড়িয়ার কীর্তিনাশা নদীতে নির্মাণাধীন ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান জানান, ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা নড়িয়া কীর্তিনাশা নদী পাড় হচ্ছিল। এ সময় পাশ দিয়ে একটি বাল্কহেড যাচ্ছিল। তার ঢেউয়ে নৌকাটি যাত্রী নিয়ে ডুবে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়েছে। এ সময়, অতিরিক্ত যাত্রী নেয়ায় নৌকাটি ডুবে যায় বলে জানান ইউএনও। 

উল্লেখ্য, নড়িয়া-জাজিরা কীর্তিনাশা নদীর ওপর দীর্ঘদিন ধরে ‘ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর’ কাজ চলমান রয়েছে। তাই নদী পারাপারের জন্য নৌকা ও ট্রলার দিয়ে চলাচল করছে মানুষ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় লোকজনের।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin