২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ

২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ

আগামী ২০২৬ সালে দেশের তফসিলি ব্যাংকগুলোতে ছুটির দিন বাড়ছে। নতুন বছরের জন্য প্রকাশিত তালিকা অনুযায়ী, ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে— যা ২০২৫ সালের তুলনায় ১ দিন এবং ২০২৪ সালের তুলনায় ৪ দিন বেশি।

রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ তালিকা জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতেই এ ছুটি নির্ধারণ করা হয়েছে।

২০২৬ সালে কোন কোন দিনে ব্যাংক বন্ধ থাকবে

ছুটির তালিকা অনুযায়ী, নতুন বছরে প্রথম ব্যাংক ছুটি পড়ছে ৪ ফেব্রুয়ারি— পবিত্র শবে বরাত উপলক্ষে। একই মাসে ২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকবে। এরপর ১৯–২৩ মার্চ পবিত্র জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে ছুটি। পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মে দিবস এবং বুদ্ধপূর্ণিমায়ও ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে টানা পাঁচদিন ব্যাংক ছুটি থাকবে—এখানেও দুদিন সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে।

এরপর ২৬ জুন আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীতে ব্যাংক বন্ধ থাকবে।

দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবে ছুটি থাকবে।

বাংলাদেশ ব্যাংকের আগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্যাংকের ছুটি ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে তা বেড়ে হয় ২৭ দিন। নতুন বছরে ছুটি বেড়ে দাঁড়াল ২৮ দিনে।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin