২৪ দিন ধরে ওসি নেই যশোরের বেনাপোল পোর্ট থানায়

২৪ দিন ধরে ওসি নেই যশোরের বেনাপোল পোর্ট থানায়

২৪ দিন পার হয়ে গেলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানায়। যে কারণে শার্শা উপজেলায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন থানার এসআই মানিক কুমার সাহা। তদন্ত ওসি নেই দীর্ঘ ৭ বছর ধরে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর পোর্ট থানা ওসি রাসেল মিয়াকে বদলি করা হয়। ২৪ দিন পার হয়ে গেলেও বেনাপোল পোর্ট থানায় কোনও ওসি নিয়োগ দেওয়া হয়নি। প্রায় একমাস হতে চললো অভিভাবকবিহীন এ থানা। থানায় তদন্ত ওসির পোস্ট থাকলেও ৭ বছর ধরে এ থানায় কোনও তদন্ত ওসি নিয়োগ দেওয়া হচ্ছে না।

ওসি না থাকায় বেনাপোল পোর্ট থানার ৩টি ইউনিয়নের মানুষ আইনশৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যায় পড়ছেন। থানায় নেমে এসেছে স্থবিরতা। কবে নাগাদ নতুন ওসি নিয়োগ হবে, দায়িত্বরত ওসি কিছুই বলতে পারছেন না। এর ফলে চুরি ছিনতাইসহ নানা অপকর্ম বেড়ে চলেছে। ওসি বদলি হলে নতুন ওসি যোগদান না করলে সেখানে শূন্যতা তৈরি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। এর ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তহীনতা সৃষ্টি হতে পারে।

থানা প্রধান না থাকায় অনেক জায়গায় চুরি ছিনতাই মারামারি হলেও তেমন কোনও পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।

সীমান্তের গুরুত্বপূর্ণ বেনাপোল পোর্ট থানা। ভারত সীমান্ত সংলগ্ন থানা হওয়ায় এ অঞ্চলে চোরাচালানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়। সম্প্রতি থানায় ওসি, তদন্ত ওসি না থাকায় বেনাপোল চেকপোস্টে প্রতারণা বেড়ে গেছে। দূর-দূরান্ত থেকে আসা পাসপোর্টযাত্রীদের বিভিন্নভাবে বুঝিয়ে চেকপোস্ট এলাকায় প্রতিদিন ছিনতাই প্রতারণা হচ্ছে।

দিন দিন এ অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতারকরা ওসির বদলির কথা শোনার পর তাদের অপরাধমূলক কাজ আরও বাড়িয়ে দিয়েছে। তেমনি বিভিন্ন গ্রামেও এরকম অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। এ ছাড়া সম্প্রতি গাঁজা ফেনসিডিলের চালানও ভারত থেকে বেশি আসছে। আর দূর-দূরান্ত থেকে নেশার জন্য আসা তরুণরা বেনাপোলসহ পুটখালী, বারোপোতা ও শিকড়ী এলাকায় ভিড় জমাচ্ছে। কারণ এসব জায়গায় হাত বাড়ালে পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় ওসির দায়িত্বে থাকা এসআই মানিক কুমার সাহা বলেন, কবে নাগাদ ওসি নিয়োগ হবে সেটা আমি বলতে পারবো না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবেন। আমি বর্তমানে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আইনশৃঙ্খলা উন্নতিসহ নানা অপরাধের খবর পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। টহল দিচ্ছি থানার বিভিন্ন এলাকায়। আশা করি, কোনও সমস্যা হচ্ছে না।

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin