রাজধানীর ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত আসামি ১২২৫ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬২৪ জন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টম্বর) থেকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ, দেশিয় তৈরি দুটি এলজি, একটি কুড়াল ও কার্তুজের একটি খোসা উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ বিশেষ অভিযান অবহৃত থাকবে বলেও জানিয়েছেন শাহাদাত হোসেন।