২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮০৯

২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮০৯

পুলিশের বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১,৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১,২৮১ জন এবং অন্যান্য অপরাধে ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ১,৮০৯ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১,২৮১ এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫২৮ জনকে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, ওয়ান শুটারগান একটি, দেশীয় পিস্তল একটি, গুলি ৪ রাউন্ড, বার্মিজ চাকু ৪টি এবং একটি রাবার কার্তুজ জব্দ করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin