২৫ বছর পর ভারতের মাটিতে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

২৫ বছর পর ভারতের মাটিতে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

দ্বিতীয় টেস্টে ভারতকে ৪০৮ রানে হারিয়ে সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে বুধবার শেষ দিনে ৫৪৯ রানের অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হয়েছে স্বাগতিক ভারত। যা টেস্ট ইতিহাসে রানের হিসেবে ভারতের সবচেয়ে বড় হার।

এর মাধ্যমে ২৫ বছর পর ভারতের মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়েছে প্রোটিয়ারা। ২০০০ সালে হ্যান্সি ক্রনিয়ের অধীনে প্রথমবার এমন কীর্তি গড়েছিল তারা।

দ্বিতীয় ইনিংসে অফস্পিনার সিমোন হার্মার একাই নিয়েছেন ৩৭ রানে ৬ উইকেট। আরেক তারকা মার্কো ইয়ানসেন প্রথম ইনিংসে ৪৮ রানে ৬ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেছেন ঝড়ো ৯৩ রানের ইনিংস। তাতে ম্যাচসেরাও তিনি। 

কলকাতায় তিন দিনের মধ্যে প্রথম টেস্ট হেরে বসেছিল ভারত। এবার তুলনামূলক ভালো ব্যাটিং সহায়ক উইকেটেও প্রোটিয়াদের স্পিন জাদুতে পরাস্ত হয়েছে ঋষভ পান্তরা। 

দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে লড়াইয়ের চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা। কিন্তু কেশব মহারাজ তাকে স্টাম্পড করানোর পর খুব বেশি দেরি হয়নি ভারতের শেষ উইকেট পড়তে। মোহাম্মদ সিরাজকে আউট করেন মহারাজই। 

চতুর্থ দিন ৫ উইকেটে ২৬০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারতকে রেকর্ড লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ব্যাটারদের ব্যর্থ হওয়ার ধারা বজায় থাকে। ২ উইকেটে ২৭ রান নিয়ে শেষ দিন খেলতে নেমে হার্মারের টানা আঘাতে ধসে পড়ে ভারতের ব্যাটিং। কুলদীপ যাদব (৫) কে বোল্ড করে দিনের প্রথম উইকেট নেন তিনি। তিন বল পর ধ্রুব জুরেল (২), এরপর ঋষভ পান্তের (১৩) উইকেট তুলে স্বাগতিকদের স্কোর ৫৮ রানে ৫ উইকেটে নামিয়ে আনেন তিনি। 

অথচ এই উইকেটে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে তুলেছিল ৪৮৯ রান। সেখানে একই পিচে ভারতের ব্যাটিং ধসে পড়ে ধীরে ধীরে। স্বাগতিকরা ২০১ রানে অলআউট হওয়ায় প্রথম ইনিংসে ২৮৮ রানের লিড পায় প্রোটিয়ারা। সফরকারীরা স্বাগতিকদের ফলোঅন না করিয়ে আবার ব্যাট করেছে। 

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin