২৬ পার্টনার স্কুলের ১৪১ শিক্ষককে সম্মাননা দিলো ব্রিটিশ কাউন্সিল

২৬ পার্টনার স্কুলের ১৪১ শিক্ষককে সম্মাননা দিলো ব্রিটিশ কাউন্সিল

২৬টি পার্টনার স্কুলের ১৪১ জন শিক্ষককে সম্মাননা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। ব্রিটিশ কাউন্সিল ‘পার্টনার স্কুলস টিচারস রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

সোমবার (২৭ অক্টোবর) পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব স্কুল শিক্ষক ব্রিটিশ কাউন্সিলের বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন, তারা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠিানিকভাবে সোমবার এই সম্মাননা দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন ও সরাসরি উপস্থিত থাকার মাধ্যমে দু’ভাবেই শিক্ষকদের বিশেষ শিক্ষা চাহিদা, ভবিষ্যৎ উপযোগী দক্ষতা, আচরণ ব্যবস্থাপনা ও কার্যকর পাঠ পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ আয়োজনের উদ্দেশ্য ছিল—দেশের ২৬টি ইংরেজি মাধ্যম স্কুলের মোট ১৪১ জন শিক্ষককে পেশাগত উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার ও অবদানের স্বীকৃতি জানানো। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ঢাকার ১৮টি স্কুল থেকে ১১৫ জন শিক্ষক, চট্টগ্রামের ১৯ জন, এবং সিলেটের ৭ জন শিক্ষক অন্তর্ভুক্ত ছিলেন।

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান তার স্বাগত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের একশ’র বেশি শিক্ষককে এই প্ল্যাটফর্মে আমরা একত্রিত করতে পেরেছি। আমরা বিশ্বাস করি— এই প্ল্যাটফর্মটি আমাদের অংশীদারত্বের দৃঢ় প্রমাণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালোভাবে প্রস্তুত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার ইংলিশ অ্যান্ড এক্সামস বিষয়ক রিজিওনাল বিজনেস ডিরেক্টর (আঞ্চলিক ব্যবসা পরিচালক) তালাল মীর। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মাস্টার ট্রেইনার সানা শাহিদ বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচির সফলতা উপস্থাপন করেন। এছাড়া, ব্রিটিশ কাউন্সিল সৌদি আরবের (কেএসএ)  মাস্টার ট্রেইনার শ্রীদীপ মিত্র ‘শেয়ারড প্র্যাকটিস ইন সৌদি অ্যারাবিয়া’ উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অব বিজনেস ডেভলপমেন্ট তাহনী ইয়াসমিন।  

বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী স্কুলশিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Comments

0 total

Be the first to comment.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ BanglaTribune | শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে...

Sep 23, 2025

More from this User

View all posts by admin