৩ দাবিতে বিকেলে প্রতিবাদ সভা করবে এনসিপি

৩ দাবিতে বিকেলে প্রতিবাদ সভা করবে এনসিপি

রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিপূরণসহ তিন দফা দাবিতে প্রতিবাদ সভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বরের স্বাধীনতা চত্বরে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হবে।

• অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের আটক করে বিচার করতে হবে।

• নিহতদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।

• ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবাসিক এলাকায় অবস্থিত সব কেমিক্যাল গোডাউন দ্রুত সরাতে হবে।

আরও পড়ুনএক আগুনেই গেলো ১৬ প্রাণ, কবে টনক নড়বে কর্তৃপক্ষের?

মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরের শিয়ালবাড়িতে পোশাককারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

পরে ১৬ জনের মরদেহ পোশাককারখানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা।

এমএইচএ/ইএ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin