৩ দিন সব বিভাগে অতিভারী বৃষ্টির আভাস, শঙ্কা পাহাড় ধসের

৩ দিন সব বিভাগে অতিভারী বৃষ্টির আভাস, শঙ্কা পাহাড় ধসের

মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ায় আগামী তিন দিন দেশের সব বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে। এতে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. / ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে। ইইউডি/এএটি

Comments

0 total

Be the first to comment.

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে Banglanews24 | জলবায়ু ও পরিবেশ

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমছে। তবে এখনো আভাস আছে তিন বিভাগের ভারী বৃষ্টির।মঙ্গলবার (১৬ সেপ্টেম্...

Sep 16, 2025

More from this User

View all posts by admin