৩০০ আসনে নির্বাচন করবে সুন্নী জোট, আমরাই সরকার গঠন করবো: গিয়াসউদ্দিন তাহেরী

৩০০ আসনে নির্বাচন করবে সুন্নী জোট, আমরাই সরকার গঠন করবো: গিয়াসউদ্দিন তাহেরী

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, বৃহত্তর সুন্নী জোট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা সব শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাবো, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নী জোটের মার্কা মোমবাতিকে বিজয়ী করুন। কারণ, এটাই প্রমাণিত, সুন্নীরাই এদেশে শান্তিপ্রিয়।

রবিবার (২৩ নভেম্বর) চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ বাহের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গিয়াসউদ্দিন তাহেরী বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত। এর অনুসারীরা কখনও কারও ওপর জুলুম করে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নী মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করবো।

মাহফিলে আরও বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তথা বৃহত্তর সুন্নী জোট মনোনীত প্রার্থী মাওলানা এএইচএম আহসান উল্লাহ। আরও বক্তব্য রাখেন জেলা গাউছিয়া কমিটির দাওয়াতে খায়ের সম্পাদক আল্লামা আনম সাইফুল্লাহ। 

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin