৪০ ঘণ্টা পর এক ছাত্রের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরেকজন

৪০ ঘণ্টা পর এক ছাত্রের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরেকজন

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নৌকাডুবির ঘটনায় দুই কলেজছাত্রের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ৪০ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর মরদেহ পাওয়া যায়। আরেকজন এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে প্রবল বাতাসে কাপ্তাই হ্রদের শাখা চেঙ্গী নদীতে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম ডেনিজেন চাকমা (১৮)। আজ বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটে ঘটনাস্থলের কচুরিপানার নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। অন্যজন জিতেশ দেওয়ান (১৮) এখনো নিখোঁজ আছেন।

স্থানীয় উদ্ধারকারী দলের সদস্য অসীম চাকমা বলেন, ‘আজ দুপুরে আমরা ডেনিজেন চাকমার মরদেহ উদ্ধার করেছি। মরদেহ মনখোলাপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁরা দুজনই সাঁতার জানতেন না।’

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিতেশ দেওয়ানের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin