৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ক্যালেন্ডার অনুযায়ী, বলছে পিএসসি

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ক্যালেন্ডার অনুযায়ী, বলছে পিএসসি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। তাঁদের মৌখিক পরীক্ষা ইতিমধ্যে চলছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর এই বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘পিএসসি প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।’

৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডারে নিয়োগ দেওয়া হবে মোট ২ হাজার ৩০৯ জনকে। নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে আরও ১ হাজার ২২ জনকে। ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে চিকিৎসা ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে নিয়োগ পাবেন ৫৩৯ জন। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ৪৩৭ জনকে। এরপর প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০ এবং কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক ধাপের প্রতিযোগিতা ছিল তীব্র। প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার চাকরিপ্রার্থী। তাঁদের মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন যাঁরা, তাঁদের সবার দৃষ্টি এখন ১০ ডিসেম্বরের দিকে। সেদিনই নির্ধারিত হবে কারা পাবেন কাঙ্ক্ষিত বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin