৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম পর্যায়ে মোট ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ও ২২ সেপ্টেম্বর। মৌখিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডার ও শুধু কারিগরি/ পেশাগত ক্যাডারের ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে। এছাড়া, বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

উল্লেখ্য, ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন।

/এএম

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন JamunaTV | ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন

ভোট গ্রহণের পর ৪১ ঘণ্টা পার হলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বা...

Sep 13, 2025
৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর JamunaTV | ক্যাম্পাস

৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর

বিগত ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ...

Sep 13, 2025
জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’ JamunaTV | ক্যাম্পাস

জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন ক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin