৪৮তম বিসিএসের ২৩ জনের মনোনয়ন স্থগিত

৪৮তম বিসিএসের ২৩ জনের মনোনয়ন স্থগিত

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনয়নকৃত প্রার্থীদের মধ্যে ২৩ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএমডিসি ও এমবিবিএস সনদ না থাকায় মনোনয়ন স্থগিত করা হয়েছে।

এর মধ্যে বিএমডিসি সনদ না থাকায় সহকারী সার্জন পদে ১৯ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এমবিবিএস সনদ না থাকায় স্থগিত করা হয়েছে অন্য দুজনের মনোনয়ন।

গত ১৮ জুলাই ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় ১১ সেপ্টেম্বর। সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin