৪৯৯ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো এলএনজি আসবে

৪৯৯ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো এলএনজি আসবে

দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো এলএজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। এর আগে ১ হাজার ৮৫ কোটি ৬১ লাখ ৮৩০ টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে আরও দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নতুন করে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২৫-২৬ নভেম্বর ২০২৫ সময়ে ৪৭তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিংয়ের কাছ থেকে এই এক কার্গো এলএনজি আমদানি করতে ব্যয় হবে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ১১ দশমিক ৮৮ ডলার।

এর আগে গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। মেসার্স আরামকো ট্রেডিং’র কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৮৫ ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ বা এক কার্গো এলএনজি ৪৯৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ৪৩২ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়।

আর এক কার্গো এলএনজি সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৯৭ ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ বা এক কার্গো এলএনজি ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৮ টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এমএএস/এনএইচআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার Jagonews | অর্থনীতি

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

সড়ক দুর্ঘটনা এখন প্রায় গণহত্যার রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্ট...

Sep 12, 2025

More from this User

View all posts by admin