৪৯টি মণ্ডপে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে, আটক ১৯: র‍্যাব মহাপরিচালক

৪৯টি মণ্ডপে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে, আটক ১৯: র‍্যাব মহাপরিচালক

দেশের ৪৯টি মণ্ডপে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি ১৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, শারদীয় দুর্গোৎসবে সফলভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক চেষ্টা ছিল। সবাই সাচ্ছন্দ্যে যার যার ধর্ম পালন করবে। কেউ আইন ভঙ্গ করে বাঁধা দিতে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin