৫ দফা দাবি আদায়ে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের 

৫ দফা দাবি আদায়ে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের 

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জেলা জেলায় স্মারকলিপি প্রদানের মাধ্যমে দ্বিতীয় দফা যুগপৎ আন্দোলন কর্মসূচি শেষ করেছে ইসলামী আন্দোলন। এবার দাবি আদায়ে তৃতীয় ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বোরবার (১২ অক্টোবর) সন্ধ্যায় দলের এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।  

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ২৪ এর জুলাইয়ে রক্তের নজরানা দিয়ে ছাত্র-জনতা যে দাবির যথার্থতা প্রমাণ করেছে সেই দাবির আইনি ও রাজনৈতিক স্বীকৃতি আদায়ে আমাদের রাজপথে লড়াই করতে হচ্ছে; এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র-জনতার রক্তের দায় শোধ করতে রাজনৈতিক আন্দোলন চালিয়েই যাবে ইনশাআল্লাহ।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ৫ দফা দাবি আদায়ে এর আগেও আমরা দুই দফায় কর্মসূচি পালন করেছি। দ্বিতীয় দফায় ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর দেশব্যাপী গণসংযোগ, ৯ অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং আজকে সারাদেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। যারা কষ্ট করে আমাদের কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

সরকারের পক্ষ থেকে জনতার যৌক্তিক এসব দাবির প্রতি ইতিবাচক সংবেদনশীলতা প্রদর্শন না করায় আমরা তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হচ্ছি।

আমাদের দাবিগুলো হচ্ছে :

- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

-আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা। - অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

- ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

-স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এসব দাবি আদায়ে আগামী ১৪ অক্টোবর ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন এবং ১৫ অক্টোবর সারাদেশের সব জেলায় সকাল ১১টা থেকে ১২টা মানববন্ধন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দসহ সারাদেশের সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেবে।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতেয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফি, অধ্যাপক নাছির উদ্দিন, ডাক্তার শহিদুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা লোকমান হোসাইন জাফরি ও মুফতি হেমায়েতুল্লাহ প্রমুখ।

টিএ/আরএ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin