বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মঙ্গলবার টুর্নামেন্ট পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল।
চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত আগের আসরে অংশ নিয়েছিল সাতটি দল। এবার দল কমে পাঁচটিতে নামায় বিপিএলের ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে কম দলের আসর। অংশগ্রহণকারী দলগুলো হলো—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।
টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান:রংপুর – টগি স্পোর্টসচট্টগ্রাম – ট্রায়াঙ্গেল সার্ভিসেসঢাকা – চ্যাম্পিয়ন স্পোর্টসরাজশাহী – নাবিল গ্রুপসিলেট – ক্রিকেট উইথ সামি