৫ কোটি ৫৫ লাখ বই কেনার প্রস্তাব প্রত্যাহার

৫ কোটি ৫৫ লাখ বই কেনার প্রস্তাব প্রত্যাহার

শিক্ষা মন্ত্রণালয় থেকে নবম শ্রেণির ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন করেনি।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে এ বিষয়ে আরও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রস্তাবটি বৈঠক থেকে প্রত্যাহার করে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন ও পরে সেটি প্রত্যাহার করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নবম শ্রেণির পাঠ্যপুস্তক তুলে দেওয়ার জন্য ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের একটি প্রস্তাব নিয়ে আসা হয়। এর জন্য ব্যয় উল্লেখ করা হয় ৪৭৯ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা। প্রতিটি বইয়ের দাম উল্লেখ করা হয় ৮৬ দশমিক ৪৭ টাকা।

সূত্রটি জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি, এসএসসি ও দাখিল ভোকেশনাল শ্রেণি এবং কারিগরি ট্রেড নবম ও দশম শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মোট ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের লক্ষ্যে উন্মুক্ত দরপত্র (ইজিপি) আহ্বান করা হয়। এতে ২৩৪টি দরপত্রের বিপরীতে ১৪৪টি প্রতিষ্ঠানের ৭১৮টি দরপত্র জমা পড়ে।

এর মধ্যে ৫৯৩টি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে রেসপন্সিভ হয়। সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) থেকে ২২৩টি দরপত্রের রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতার উদ্ধৃত দর দাফতরিক প্রাক্কলিত দরের চেয়ে বেশি ও বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় দরদাতার জামানত ১০ শতাংশ দেওয়ার সুপারিশ করে।

টিইসির সুপারিশ অনুযায়ী উল্লিখিত ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মোট ৪৭৯ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকার প্রয়োজন হবে। বিষয়টি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতের বৈঠকে উপস্থাপন করা হলে কমিটি তা আরও যাচাই-বাছাই করতে বলে। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin