৫ কোটির অবৈধ সম্পদ, এনবিআর সদস্য বেলালের নামে মামলা করবে দুদক

৫ কোটির অবৈধ সম্পদ, এনবিআর সদস্য বেলালের নামে মামলা করবে দুদক

প্রায় পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ অক্টোবর) মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

অনুমোদিত মামলায় এনবিআর সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) বেলালের বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সাড়ে চার কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনএকদিনেই ৭৭ জনকে বদলি, দুদকের জালে বন সংরক্ষককুমেক হাসপাতালে ওষুধ কেনায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুদকবেনাপোল কাস্টমসে ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তার সহযোগী আটক

চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত বেলালের বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

দুদকের অভিযোগে বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে কর্মরত থাকা অবস্থায় জমা দেওয়া সম্পদ বিবরণীতে বেলাল চার কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে চার কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

এসএম/একিউএফ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin