৫০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন ফি ১১২

৫০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন ফি ১১২

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা ও উপজেলা ভূমি অফিসসমূহে ৭টি পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটি পদেই আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ

পদের বিবরণ

চাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীল ধরন: নারী-পুরুষকর্মস্থল: সিরাজগঞ্জ

বয়স: ১৭ অক্টোবর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: প্রথম আলো, ১৭ সেপ্টেম্বর ২০২৫

এমআইএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin