ব্যাংকার্স সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত ৬টি ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)’ ১২৬২টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড চলছে। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের/সংগ্রহের সুযোগ থাকবে না। এ বিষয়ে প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।
ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, ১ হাজার ২৬২টি পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ৮৪৯টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৩২০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৬, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬৪, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৫ ও বেসিক ব্যাংক লিমিটেডে ১৮টি। এসব পদের বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬০০০-১৬৮০০-১৭৬৫৪০---৩৮৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।