৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম। ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো– রোকেয়া খাতুন (৫৫), খাদিজা আক্তার সাথী (২৫) ও মমতাজ বেগম (৫৪)।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চালাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে কিছু মাদক কারবারি ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করে বিক্রির জন্য শনির আখড়ায় অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ওই তিন জনকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতার ব্যক্তিনরা দীর্ঘদিন কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin