৯ বিদেশি নাগরিকসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৯ বিদেশি নাগরিকসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনে (দুদক) ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় বাংলাদেশি ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক ও ৯ বিদেশি নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন, সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, মিসেস শিয়াও লিউ ই চি, ম্যাডাম চুক কোয়ান, ম্যাডাম শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, ম্যাডাম হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে এবং সুং ওয়ে মিন।

এ দিন দুদকের পক্ষে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের আবেদনে বলা হয়, ‘মো. আব্দুল কাদের ফারুকের চেয়ারম্যান বিদেশি কোম্পানি ‘রিং শাইন টেক্সটাইল লিমিটেড’ (ডিইপিজেড)-এর ওয়াকিং ক্যাপিটাল না থাকা সত্ত্বেও কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য ভুয়া শেয়ার হোল্ডার ও সব ধরনের কাগজপত্র ফেবরিকেটেড করে শেয়ার বাজারের আইপিওতে অন্তর্ভুক্ত করে ২৭৫ কোটি টাকার সংঘবদ্ধ আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাৎ করেন।’

‘আবদুল কাদের ফারুক ওই কোম্পানির সঙ্গে এমওইউ স্বাক্ষর করে জালিয়াতি করে অর্জিত অর্থের ৪০/৬০ শতাংশের বিনিময়ে। অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে জানা যাচ্ছে। এজন্য কোম্পানির বৈদেশিক চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ ১০ জনের দেশত্যাগ নিষেধাজ্ঞা করা একান্ত প্রয়োজন।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin