৯ ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৯ ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট ১০১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ নভেম্বর, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)পদ সংখ্যা: ১০১৭১. সোনালী ব্যাংক পিএলসি- ১১৮টি২. অগ্রণী ব্যাংক পিএলসি- ২০০টি৩. রূপালী ব্যাংক পিএলসি- ৭৫টি৪. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি- ২১টি৫. বাংলাদেশ কৃষি ব্যাংক- ৩৯৮টি৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- ৬টি৭. কর্মসংস্থান ব্যাংক- ১৮টি৮. প্রবাসী কল্যাণ ব্যাংক- ৩৭টি৯. পল্লী সঞ্চয় বাংক- ১১৪টি১০. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন- ১৫টি এবং১১. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ- ১৫টি।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।যোগ্যতা: যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।বয়সসীমা: ১ জুলাই ২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd– এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin