৯০ এর ধারাবাহিকতায়ই চব্বিশের আন্দোলনে হাসিনার পতন ঘটেছে: আমান

৯০ এর ধারাবাহিকতায়ই চব্বিশের আন্দোলনে হাসিনার পতন ঘটেছে: আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ৯০- এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। তার রক্তের বিনিময়ে পতন ঘটেছিল এরশাদ সরকারের। সেই ধারাবাহিকতাতেই ২০২৪ সালের গণআন্দোলনে পতন হয়েছে খুনি স্বৈরাচার হাসিনা সরকারের। দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ের ট্রাফিক বক্স সংলগ্ন আইল্যান্ডে অবস্থিত শহীদ জেহাদ স্কয়ারে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি নেতারা। শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের পূর্ণ প্রত্যাবর্তন ঘটবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

পুষ্পমাল্য অর্পণ শেষে তারা শহীদ জেহাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

কেএইচ/এএমএ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin