৯৯৯-এ কল করে পাকিস্তানি নারী উদ্ধার, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

৯৯৯-এ কল করে পাকিস্তানি নারী উদ্ধার, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

রাজধানীর দারুস সালাম থানাধীন লালকুঠি বড়বাজার বাসুপাড়া এলাকা থেকে স্বামী ও শাশুড়ির নির্যাতন এবং আটকে রাখার অভিযোগে এক পাকিস্তানি নারীকে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় এই উদ্ধার কাজ পরিচালনা করে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) বিকালে ওই নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি একজন পাকিস্তানি নাগরিক। তার তিন মাস বয়সী শিশুসন্তান রয়েছে। তিনি অভিযোগ করেন, তার স্বামী নোবেল আহমেদ (২৭) ও শাশুড়ি প্রায় প্রতিদিন তাকে মারধর করেন এবং একটি রুমে আটকে রেখে বন্দির মতো জীবনযাপন করতে বাধ্য করছেন।

ওই পাকিস্তানি নারী আরও জানান, তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে। ফলে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন না। তাই দ্রুত উদ্ধারের অনুরোধ করেন, যাতে নিজ দেশে ফিরতে পারেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ইংরেজি ডেস্কের কলটেকার কনস্টেবল সুমাইয়া জাহান ও প্লাবন দেব কলটি গ্রহণ করেন এবং বিষয়টি দ্রুত দারুস সালাম থানা পুলিশকে জানান।

পুরো অভিযানটি তদারক ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপ্যাচার এসআই বিরেন চন্দ্র দাশ।

যদিও কলার তার বাসার সঠিক অবস্থান জানাতে পারেননি, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নির্ণয় করে দারুস সালাম থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২৫ বছর বয়সী পাকিস্তানি নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে থানায় কলারের ননদ ও স্বামীর অন্যান্য স্বজন উপস্থিত হয়ে নারীর পাসপোর্ট ফেরত দেন এবং লিখিতভাবে অঙ্গীকার করেন যে, আগামী ১০ দিনের মধ্যে বাংলাদেশে জন্ম নেওয়া শিশুটির পাসপোর্ট তৈরি করে মা-ছেলেকে পাকিস্তানে পাঠিয়ে দেবেন।

পরবর্তীতে ওই নারী স্বেচ্ছায় তার ননদের জিম্মায় ফিরে যান এবং কোনও লিখিত অভিযোগ দিতে রাজি হননি বলে জানিয়েছে পুলিশ।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin