আ. লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল-ব্যানারসহ গ্রেপ্তার ২৪৪

আ. লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল-ব্যানারসহ গ্রেপ্তার ২৪৪

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে হঠাৎ ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইনশৃঙ্খলা বিনষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে ডিএমপির বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৫০ জন, সিটিটিসি ২৭ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, রমনা বিভাগ ৫৫ জন, গুলশান বিভাগ ৫ জন, মিরপুর বিভাগ ৪ জন এবং উত্তরা বিভাগ ৩ জনকে আটক করে। এসময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়।

বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ জোগানদাতা, আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের শনাক্তে তদন্ত চলছে।  

এর আগে ধারাবাহিক অভিযানে ডিএমপির বিভিন্ন ইউনিট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে এবং যারা নাশকতা বা অপতৎপরতায় জড়াবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

এমএমআই/জেএইচ

  

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin