আবারও বাড়লো স্বর্ণের দাম

আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতি ও স্থানীয় বাজারের অস্থিরতা বিবেচনায় ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৮৩৪ টাকা। যা শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হবে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সব ক্যারেটের স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দামের ফলে ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৮৩৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৩ হাজার ৯০৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৫৫ টাকা।

রূপার দামও সমন্বয় করা হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রূপার প্রতি গ্রাম ৩৬৪ টাকা, ২১ ক্যারেট ৩৪৭ টাকা, ১৮ ক্যারেট ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে উল্লিখিত দাম কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। সভায় সভাপতিত্ব করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।

বিশেষজ্ঞদের মতে, চলতি বছরে স্বর্ণের দাম যে হারে বেড়েছে, তা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

Comments

0 total

Be the first to comment.

খেলনা শিল্পে রফতানি সম্ভাবনা: সুনির্দিষ্ট নীতিমালার আহ্বান ডিসিসিআই’র BanglaTribune | বিজনেস নিউজ

খেলনা শিল্পে রফতানি সম্ভাবনা: সুনির্দিষ্ট নীতিমালার আহ্বান ডিসিসিআই’র

বাংলাদেশের খেলনা শিল্পে রফতানির সম্ভাবনা বিপুল হলেও নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতির কারণে...

Sep 23, 2025
বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি? BanglaTribune | বিজনেস নিউজ

বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি?

বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ সম্পদের নতুন তথ্য সামনে এনেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আও...

Sep 19, 2025

More from this User

View all posts by admin