আবারও বিমান হামলা চালালো ইসরায়েল, গাজায় নিহত ১১

আবারও বিমান হামলা চালালো ইসরায়েল, গাজায় নিহত ১১

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় তিনজন নিহত হয়েছেন।

দখলদার ইসরায়েলি বাহিনী হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, হামাস যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন করে ‘হলুদ সীমার’ ওপারে ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন আল-আউদা হাসপাতালের এক চিকিৎসা কর্মকর্তা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির মধ্যে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন নিহত হয়েছে। আহতের সংখ্যা নির্দিষ্ট নয়।  

এদিকে, গাজার কেন্দ্রীয় এলাকায় আজ-জাওয়াইদায় ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আল-আকসা হাসপাতালের একটি সূত্র। তারা আহতের সংখ্যা জানাতে পারেন।  

এর আগে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

গাজা সিভিল ডিফেন্সের তথ্যমতে, ইসরায়েলি বিমান হামলায় রোববার (১৯ অক্টোবর) গাজাজুড়ে অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিষ্ঠানটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলি বিমানবাহিনী আজ একাধিক স্থানে হামলা চালিয়েছে, যার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল আবাসিক এলাকা। এসব হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন ছিলেন বেসামরিক নাগরিক। তারা উত্তর গাজার একটি স্থানে একসঙ্গে ছিলেন। তখন ইসরায়েলি বাহিনী ওই এলাকাটিতে বিমান হামলা চালায়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা রাফায় বিমান হামলা চালিয়েছে। সেনাদের ওপর হামাসের ‘অ্যান্টি ট্যাংক মিসাইল ও গুলিবর্ষণের’ প্রতিক্রিয়ায় এ অভিযান পরিচালিত হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর তিনি এ সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়েছেন।

আরেক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তারা গাজার দক্ষিণাঞ্চলে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে।

গত ১১ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর নতুন এ হামলার ঘটনাটি সবচেয়ে গুরুতর লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্র-মধ্যস্থ যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্ব নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।  

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত দুই সপ্তাহে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি চিকিৎসা সূত্র। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আরও ১৫০ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মরদেহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় মোট ৬৮ হাজার ১৫৯ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন।

এমজে

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin