আবারও জামায়াতে ইসলামীর সমালোচনায় হেফাজত আমির

আবারও জামায়াতে ইসলামীর সমালোচনায় হেফাজত আমির

আবারও জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।

হেফাজত আমির আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।

হেফাজতে ইসলামের আমির বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম।

আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাঁদের দেখানো রাস্তা সোজা রাস্তা।

জামায়াতে ইসলামীকে নিয়ে হেফাজত আমিরের এই বক্তব্যের বিষয়ে চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর তিনজন দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাঁরা কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin