আবারও টি–টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া

আবারও টি–টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া

১৬তম দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নামিবিয়া। আজ আফ্রিকার আঞ্চলিক বাছাইয়ে সেমিফাইনালে তানজানিয়াকে হারিয়ে ফাইনালে উঠে টানা চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে দলটি।

বাছাইপর্ব পেরিয়ে আফ্রিকা থেকে আরেকটি দল সুযোগ পাবে বিশ্বকাপে। সেটি হতে পারে জিম্বাবুয়ে অথবা কেনিয়া। দুদলের সেমিফাইনাল চলছে।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত বাছাইয়ের প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নামিবিয়া ৬ উইকেটে ১৭৪ রান করে। এরপর রান তাড়া করতে নামা তানজানিয়াকে ৮ উইকেটে ১১১ রানে আটকে দিয়ে ৬৩ রানের বড় জয় পায় নামিবিয়া।

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। আয়োজক, সর্বশেষ আসরের পারফরম্যান্স এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল ১২টি দল। বাকি ৮টি জায়গার জন্য চারটি অঞ্চলে বাছাইয়ের আয়োজন করা হয়।

জুনে আমেরিকা থেকে কানাডা এবং জুলাইয়ে ইউরোপ থেকে নেদারল্যান্ডস ও ইতালি বিশ্বকাপে জায়গা করে নেয়। গত ২৬ সেপ্টেম্বর জিম্বাবুয়েতে ৮টি দল নিয়ে শুরু হয় আফ্রিকা অঞ্চলের বাছাই। দুই ফাইনালিস্টের জন্য বরাদ্দ বিশ্বকাপের টিকিট।

আজ হারারেতে বিশ্বকাপে জায়গা করার লড়াইয়ে নামিবিয়ার জয়ের নায়ক জোনাথন স্মিট ও গেরহার্ড এরামাস। ৪১ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর এ দুজনের ব্যাটেই নামিবিয়ার রান ১৫০ ছাড়ায়। ৮৮ রানের জুটির পর অধিনায়ক এরাসমাস ৪১ বলে ৫৫ রান করে আউট হয়ে গেলেও স্মিট অপরাজিত থাকেন ৪৩ বলে ৬১ রান করে।

এরপর বল হাতেও জ্বলে ওঠেন স্মিট। বাঁহাতি মিডিয়াম পেসে ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। মিডিয়াম পেসার বেন শিকোঙ্কো নেন ২১ রানে ৩ উইকেট।

নামিবিয়া ২০২২ ও ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব থেকে বিদায় নিলেও ২০২১ আসরে সুপার টুয়েলভে খেলেছিল।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin