টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে জিতে ১-০ তে এগিয়ে গেছে সফরকারী দল। বাংলাদেশকে সিরিজ বাঁচাতে এই ম্যাচ জিততে হবে।
অধিনায়কত্ব গ্রহণের পর থেকে লিটন দাসের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। ঘরে ও বিদেশের মাটিতে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তার দল। এ বছরই বাংলাদেশ শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের মতো দলকে হারিয়েছে।
একাদশে কারা
বাংলাদেশ একটি পরিবর্তন এনেছে একাদশে। নুরুল হাসানের জায়গায় এসেছেন জাকের আলী। ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোস্টন চেজ, শেরফানে রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খ্যারি পিয়েরে ও জেইডেন সিলস।