আদালত থেকে পালানো আসামি তিন মাস পর গ্রেফতার

আদালত থেকে পালানো আসামি তিন মাস পর গ্রেফতার

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়  নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালানোর তিন মাসেরও বেশি সময় পর হত্যা মামলার আসামি শরিফুল ইসলামকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) ভোরে ফেনী রেলস্টেশন এলাকা থেকে শরিফুলকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ'র আদালত এ আদেশ দেন।

শরিফুল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। 

গত ১৯ জুন কারাবন্দি শরিফুলকে ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান তিনি। ঘটনার দিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালী থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার তিন মাসেরও বেশি সময় পর অবশেষে গ্রেফতার হলেন শরিফুল।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin