আদালতে হাজিরা দিতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া একজন আটক

আদালতে হাজিরা দিতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া একজন আটক

বাগেরহাটে আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের করিডরে এই ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক আইনজীবী বলেন, ‘আমি পার্শ্ববর্তী আদালতে ছিলাম। সেখান থেকে জয় বাংলা স্লোগান শুনে বাইরে এসে দেখি, কয়েকজন আইনজীবীর নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে অর্ধশত মানুষ আদালতের দোতলা থেকে নিচতলায় নামছেন। এ সময় আদালত চত্বরে হুড়োহুড়ি শুরু হয়। ওই আদালতের বিচারক আজমিরা ফেরদৌসী এজলাস ছেড়ে তার খাস কামরায় চলে যান। ঘটনার সময় আদালত চত্বরে উপস্থিত জনতা একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

বাগেরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাহবুব মোর্শেদ লালন জানান, মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর ৩০২/২৪ নং মামলার ধার্য তারিখ ছিল। এটি একটি ঘর পোড়ানোর মামলা। এ মামলায় ৬৮ জন আসামি রয়েছেন। এর মধ্য থেকে ৬৬ জন জামিনে আছেন। মামলায় আদালতে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বের হন।

মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট সিএসআই কার্তিক চন্দ্র পাল, সাহেবুর রহমান ও ফরহাদ হোসেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন তানজিমুর রহমান পলাশ, অজিয়ার রহমান পিকলু, এস্তেন্দার হোসেন, শেখ নজরুল ইসলাম কাদের।

সিএসআই কার্তিক চন্দ্র পাল বলেন, এ দিন এ মামলায় ৪১ জনের হাজিরা ছিল। একজন সময়ের আবেদন করেছেন, দুই জন কোনও তদবির করেননি। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়েছেন।

বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান, আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin