আদালতের নির্দেশে নির্বাচন করতে পারছেন না বিএনপিপন্থী চারপ্রার্থী

আদালতের নির্দেশে নির্বাচন করতে পারছেন না বিএনপিপন্থী চারপ্রার্থী

সোমবার রাতে ক্রীড়া উপদেষ্টা এবং তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থী প্যানেলের শীর্ষ কর্তাদের বৈঠক ভেস্তে যাওয়ার পরই মনে হচ্ছিল বিসিবি নির্বাচন নিয়ে যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছিল, তার ইতি ঘটতে যাচ্ছে। এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় এক নতুন জটিলতা তৈরির আভাস-ইঙ্গিতও মিলেছিল।

সেটা আর কিছুই নয়। দুদকের ‘বিশেষ অবজারভেশনে’ থাকা ১৫ ক্লাবের ওপর আবার নির্বাচনী নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। আবার হাইকোর্টে রিট হওয়ারও যথেষ্ঠ সম্ভাবনা দেখা দিতে পারে। জাগো নিউজের পাঠকরা আজ মঙ্গলবার সকাল সকাল সে আগাম খবর জেনে গিয়েছিলেন।

সে আভাস ও ইঙ্গিত মোটেই অমূলক বা মিথ্যে নয়। সত্য। মঙ্গলবার দুপুর গড়ানোর আগেই সেই ১৫ ক্লাবের কাউন্সিলরদের বিষয়ে আদালতে রিট হয়ে গেছে এবং জানা গেছে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ নিজেই সে রিটটি দায়ের করেছেন। রিটের অর্থ, ওই ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল এবং বিএনপিপন্থী প্যানেলের চারপ্রার্থী ইফতিখার রহমান মিঠু, মঞ্জুরুল আলম, বোরহান হোসেন পাপ্পু ও ইসরাফিল খসরুর নির্বাচন করার পথ রুদ্ধ হয়ে যাওয়া।

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না সেই ১৫ ক্লাবের কাউন্সিলররা

কেন এই নির্বাচনকে সামনে রেখে মাত্র ৫দিন আগে হঠাৎ এই রিট? তা নিয়ে রাজ্যের জল্পনা-কল্পনা। অনেকেরই ধারণা, এটা আগের মধ্যরাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থীদের আলোচনা ফলপ্রসু না হওয়ার কারণেই হয়েছে।

প্রসঙ্গতঃ বিএনপিপন্থী প্যানেলের তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, টি-স্পোর্টসের ইশতিয়াক সাদেক ও শানিয়ান তানিম- এই ৫-৬ জনের একটি প্রতিনিধি দল গতকাল রাত বারোটার দিকে ক্রীড়া উপদেষ্টার বাসায় যান এবং তার সঙ্গে কথা বলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুরুতে মোটামুটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই কথা এগোচ্ছিল; কিন্তু একপর্যায়ে তামিম ইকবাল বলে বসেন যে, তারা ক্রীড়া উপদেষ্টা যে ৯ঃ৩ অনুপাতের প্রস্তাব দিয়েছেন, তা তারা মানতে পারছেন না। এখন আর তাদের পক্ষ থেকে ৯ জন আর ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে ৩ জন পরিচালক ভাগাভাগি করা সম্ভব নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে তারা (বিএনপিপন্থীরা) পুরো ১২ জনের প্যানেলে নির্বাচন করতে ইচ্ছুক। তখন ক্রীড়া উপদেষ্টা একপর্যায়ে বলে বসেন, ‘ঠিক আছে , তাহলে আপনারা আপনাদের মতো নির্বাচন করেন, আমি আমার মতো আগাব।’

এখানে বলে রাখা দরকার যে, তামিমের নেতৃত্বাধীন বিএনপিপন্থী প্যানেল বুলবুলকে সভাপতি মানলেও ঢাকার ক্লাব কোটায় বোর্ডে ফারুক আহমেদের অন্তর্ভুক্তির চরম বিরোধী। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ফারুককে ঠেকাতেই তারা ৯ঃ৩ অনুপাত থেকে সরে ১২ জনের প্যানেলে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

এদিকে ক্রীড়া উপদেষ্টাও নিজের অবস্থান থেকে একচুলও সরতে নারাজ। তিনিও ক্লাব ক্যাটাগরিতে ফারুক আহমেদসহ তার পছন্দের অন্তত তিনজনকে বোর্ড পরিচালক হিসেবে দেখতে আগ্রহী।

আর তাই সমঝোতা ভেস্তে গিয়ে এখন চরম বিশৃঙ্খল অবস্থায় বিসিবি নির্বাচন। রিট হওয়ায় ১৫ জন কাউন্সিলর আর বিএনপিপন্থী প্যানেলের চারপ্রার্থী নির্বাচন করতে পারবেন না।

এআরবি/আইএইচএস

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin