আফগানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।  

শুক্রবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচে জয় পেলেই প্রথমবার দেশের বাইরে আফগানদের বিপক্ষে সিরিজ জিতবে টাইগাররা। প্রথম ম্যাচে জয় পেলেও ব্যাটিং ইউনিটের ধস চিন্তায় ফেলেছে টাইগারদের।

সিরিজের প্রথম ম্যাচে ৯ রানের মধ্যেই ৬ উইকেট হারানোর তিক্ত অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তাই টাইগার শিবিরে থাকবে বাড়তি সতর্কতা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক ও উইকেটকিপার), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, আবদুল্লাহ আহমাদজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ ও মুজিব উর রহমান।

এফবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin