আফগানিস্তানের দেওয়া ২৯৩ রানের পাহাড়চূড়া লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানেই অলআউট বাংলাদেশ। সিরিজ খোয়ানোর পাশাপাশি এবার হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেল মিরাজরা।
তবে শেষ দিকে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। মাত্র ৩৭ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা। তার সঙ্গে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আজমাতউল্লাহ ওমরজাই (২০) ও নূর আহমেদ খারোতে (১০)। শেষ পর্যন্ত আফগানিস্তান ৫০ ওভারে ৯ উইকেটে করে ২৯৩ রান।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন সাইফ হাসান। তিনি মাত্র ৪ ওভারে ১ মেডেনসহ ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। তানভির ইসলাম ও হাসান মাহমুদ নিয়েছেন ২ উইকেট, মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ১টি উইকেট।
এফবি