আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের দল ঘোষণা, ডাক পেলেন সাইফ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের দল ঘোষণা, ডাক পেলেন সাইফ

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা দলে তেমন পরিবর্তন হয়নি। তবে ইনজুরি থেকে সেরে না ওঠায় লিটন দাসের জায়গা হয়নি, বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমনও। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি টি–টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন। তার এখনও ওয়ানডে অভিষেক হয়নি। 

আজ রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন পাঁচ ক্রিকেটার—অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা। অন্যদিকে ওপেনার নাঈম শেখ এখনও ভিসা অনুমোদনের অপেক্ষায় আছেন। ভিসা হাতে পেলেই তিনি দলে যোগ দেবেন। একই পরিস্থিতিতে আছেন সৌম্য সরকারও। আফগানিস্তানের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি। ভিসা জটিলতার কারণে তার যাত্রাও বিলম্বিত হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড: 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin