আগারগাঁওয়ে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দোকানি নিহত

আগারগাঁওয়ে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দোকানি নিহত

রাজধানীর শেরেবাংলা থানাধীন আগারগাঁও তালতলা এলাকায় সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

তার নাম মো. বাবলু মিয়া (৪০)। তিনি চায়ের দোকান করতেন। 

শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় জনতা গেটের সামনে দুই পক্ষের মারামারির সময় রবিউল নামে একজন মো. বাবুল মিয়ার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত।

পরে তাকে উদ্ধার করে বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin