আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি।

দেশে আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতরে নতুন ২০টি গাড়ি হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একবার মিছিল থেকে ২৪৪ জনকে হাতেনাতে ধরা হয়েছিল। তারপর থেকে সংখ্যাটা অনেক কমে এসেছে। সবার সহযোগিতা পেলে আরও কমে আসবে। আরেকটি কথা—জনগণ নির্বাচনমুখী হলে দেশে অপরাধ কমে আসবে।

দেশের জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না—উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনে ইলেকশন কমিশনকে (ইসি) বেশি কাজ করতে হয়, তারপর প্রশাসন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর নির্বাচন করবে যারা, সেই রাজনৈতিক দলগুলো। নির্বাচনে সবাই সহযোগিতা করলে ভালো নির্বাচন হবে। সবচেয়ে বড় ‘স্টেকহোল্ডার’ হলো জনগণ। তারা নির্বাচনমুখী হলে কোনো কিছুই সেটি আটকাতে পারবে না।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ বাহিনীর যানবাহনের স্বল্পতা বহুদিনের। তাই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০০টি গাড়ি ক্রয় করেছে। এর মধ্যে আজ ২০টি গাড়ি ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin