আগস্ট মাসে ৪৯ মামলা করেছে দুদক

আগস্ট মাসে ৪৯ মামলা করেছে দুদক

২০২৫ সালের আগস্ট মাসে ৪৯টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় মোট ৩১১ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৫ সালের আগস্ট মাসে ৪৯টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় মোট আসামি করা হয়েছে ৩১১ জন। একই সময়ে চার্জশিট দেওয়া হয়েছে ২৮টি মামলার। এ ২৮টি চার্জশিটে মোট আসামি ১১১ জন। আর এ মাসে নতুন ১১২টি অভিযোগের অনুসন্ধানের অনুমোদন দিয়েছে কমিশন। এ ছাড়া আগস্ট মাসে ৫১টি সম্পদ বিবরণীর আদেশ অনুমোদন দিয়েছে দুদক।

এসএমএকে/

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin