আগস্টে ৪৫১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৮

আগস্টে ৪৫১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৮

গেলো আগস্টে সারাদেশে মোট ৪৫১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাতে ৪২৮ জন নিহত এবং ৭৯১ জন আহত হয়েছেন। বরাবরের মতোই মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সংগঠনটির প্রতিবেদন অনুসারে, আগস্টে ১৪৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩২ জন চালক ও আরোহী। এটি মোট দুর্ঘটনার ৩১ দশমিক ৯২ শতাংশ এবং মোট নিহতের ৩০ দশমিক ৮৪ শতাংশ।

এই সময়ে দুর্ঘটনায় বাসের ৩০ যাত্রী; ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, ট্রলি ও লরির ২৭ আরোহী; প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ২১ আরোহী; তিনচাকার যানের ৯৭ যাত্রী; শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় যানের (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ৩৩ যাত্রী এবং বাইসাইকেলের পাঁচ আরোহী নিহত হয়েছেন।

আগস্ট মাসে ১৯টি নৌ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। আর নয়জন নিখোঁজ রয়েছেন।৩৭টি রেল দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, ১১৯টি দুর্ঘটনায় ১১৭ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন।

একক জেলা হিসেবে ঢাকায় ৩৬টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন এবং সবচেয়ে কম চাঁপাইনবাবগঞ্জে ছয়টি দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন।

রাজধানী ঢাকায় ৩৭টি দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin